অপরাধ

অস্ত্রসহ অপহরণ মামলার আসামি আটক

ইমরান আল মাহমুদ: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা যেন অপহরণকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

আরও পড়ুন: আমি এখন জাতীয় ক্রাশ

প্রতিনিয়ত সাধারণ মানুষকে ধরে নিয়ে আদায় করছে মুক্তিপণ। এ ঘটনা ঘটছে বার বার। তবে অপহরণের কাহিনি নিত্যনতুন নয়। সর্বশেষ গত ৩০ এপ্রিল জাহাজপুরা থেকে দুই কৃষককে অপহরণ করে জঙ্গলের ভেতর নিয়ে যায় অপহরণকারী সন্ত্রাসীরা। খবর পাওয়ার পর অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশের দাবি, দুই কৃষক অপহরণের বিষয়টি জানার পর টানা ৩৬ ঘন্টা অভিযান পরিচালনা করে গহীন অরণ্য থেকে তাদের (কৃষক অপহৃত দুজন) উদ্ধার করা হয়।

এরপর ৩ মে (বুধবার) রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে অপহরণ মামলার আসামি নুরুল আমিন (৪০) কে গ্রেফতার করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানায়, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নোয়াখালীয়াপাড়ার জুম্মাপাড়ায় অপহরণ মামলার আসামি নুরুল আমিন অবস্থান করছে। এমন খবরে পুলিশ কৌশলে অবস্থান নিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করতে সক্ষম হয়।

এসময় একটি দেশীয় তৈরি এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়। আটক নুরুল আমিন হ্নীলা পানখালী এলাকার মোস্তফা কামালের ছেলে বলে জানান তিনি।

অপহরণ চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি আব্দুল হালিম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা