ছবি: সংগৃহীত
অপরাধ

সাক্ষাৎকার দেওয়া নাফিজ মাদকসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি সম্প্রতি র‌্যাবকে নিয়ে জার্মান মিডিয়া ডয়েচে ভেলে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছিলেন।

আরও পড়ুন : প্রথম আলো গণতন্ত্রের শত্রু

গ্রেফতারের সময় তার বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল সহ জব্দ করা হয়।

রোববার (৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ।

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার গভীর রাতেই তার নামে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে অ্যারেস্ট করার সময় বাসায় অবৈধভাবে রাখা অনেকগুলো বিদেশি মদ পাওয়া গেছে। এ সময় পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

এর আগে ২০২১ সালে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছিলেন নাফিজ। সে সময় তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। এছাড়া নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব।

নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ ২ টি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা