প্রতীকী ছবি
অপরাধ

রাজধানীতে দুই নারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত ৬

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাশিদা বেগম (৩৯) ও মোছা. মোসুমী আক্তার (২৫)। রাশিদা বেগম শরীয়তপুরের ডামুড্যা থানার চর সিধলকুড়ার মৃত সিরাজ ওরফে ছিড়ু সরদারের মেয়ে। একই এলাকার চাঁন মিয়ার মেয়ে মৌসুমী আক্তার।

মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাহাঙ্গীরের মেয়র ইস্যুতে রায় বৃহস্পতিবার

রায় ঘোষণার আগে মৌসুমীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। রাশিদা বেগম উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। সংশ্লিষ্ট আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান এসব তথ্য জানান।

২০২১ সালের ১৭ আগস্ট বিকেলে ডিবি পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়ার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাশিদা বেগম ও মোছা. মোসুমী আক্তারকে আটক করে। ওইদিনই ৩ জনকে আসামি করে মামলা করেন পল্লবী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মো. মুরাদুজ্জামান।

আরও পড়ুন: ঢাকাসহ ১৪ অঞ্চলে সতর্কতা

মামলাটি তদন্ত করে ওই বছরের ১২ অক্টোবর রাশিদা বেগম ও মৌসুমী আক্তারকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের আরেক সাব-ইন্সপেক্টর মোহাম্মদ নোমান হোসেন। মামুন আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করা হয়।

এরপর রাশিদা বেগম ও মৌসুমী আক্তারের বিরুদ্ধে গত বছরের ১২ অক্টোবর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা