ফাইল ছবি
অপরাধ

লক্ষ্মীপুরে তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কৃষক রুহুল আমিনকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে

একইসঙ্গে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ মামলায় ৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম ও মো. মাসুম সদর উপজেলার টুমচর ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং ভুলু মিয়া একই গ্রামের হাবিব উল্যার ছেলে।

খালসাপ্রাপ্তরা হলেন- নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইউসুফ, জান্নাত আরা ও হোসনেয়ারা বেগম।

আরও পড়ুন: আওয়ামী লীগ জনগণের দল

এজাহার সূত্র জানায়, আসামিদের সঙ্গে ভিকটিম রুহুল আমিনদের জমি নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধ নিয়ে ২০১৬ সালের ১ মার্চ দুপুরে নামাজের জন্য বের হলে রুহুল আমিনকে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে আসামিরা। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তাকে বাঁচাতে গেলে ছেলে সুমন মিয়াকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় রুহুল আমিনকে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। একইদিন সুমন বাদী হয়ে বাবাকে হত্যার ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁশুলী অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কৃষক রুহুল আমিন হত্যায় ৩ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ জনকে খালাস দিয়েছে আদালত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা