ছবি : সংগৃহিত
অপরাধ
মাইক্রোবাসে করে ছাগল চুরি

৭ কিশোরকে ন্যাড়া করে দিল জনতা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ছাগল চুরির অভিযোগে ৭ কিশোরকে ন্যাড়া করে দেবার ঘটনা ঘটেছে। মাইক্রোবাসে ছাগল তুলে পালানোর সময় তাদেরকে আটক করে ন্যাড়া করে দিয়েছে উত্তেজিত জনতা। উপজেলার বালিঝুড়ি ইউনিয়নের সুখনগরীর টেপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু

বুধবার (৮মার্চ) সন্ধা রাতে ত্রিপল নাইনে ফোন পেয়ে ওই ৭ কিশোরকে জনতার হাত থেকে উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ।

উদ্ধারকৃত কিশোররা হলো, অসিফ (১৪), রফিক (১৫), মোরসালিন (১৫), তানভীর(১৪), তাসিন(১৫), কাউসার(১৬) ও তাজেল (১৪)। তাদের প্রত্যেকের বাড়ি মাদারগঞ্জ পৌর এলাকায়।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা বলছে, চুরির অপরাধে নির্দিষ্ট আইন আছে, আইনের আওতায় বিচার করা যেত। ওই সাত কিশোরকে ন্যাড়া করে চরম মানবাধিকার লঙ্ঘন করেছে।

আরও পড়ুন : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডেও সদস্য লাজু মিয়া জানান, সুখ নগরী গ্রামের কৃষানি হেনা বেগমের দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসযোগে পালাচ্ছিল ওই ৭ কিশোর।

টেপুর মোড়ে স্থানীয় জনতা মাইক্রোবাসটি পথরোধ করে। মাইক্রোবাসের দরজা খুলে সেখানে ছাগল দেখতে পায়। জনতার হাতে আটকের পর মারধর করে কিশোরদের মাথার চুল কেটে ন্যাড়া ন্যড়া করে দেয়। আটককৃত ৭ কিশোরকে কোমরে রশি বেঁধে কান ধরিয়ে বসিয়ে রাখে।

মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, মধ্যযুগীয় কায়দায় সাত কিশোরকে মাথা ন্যাড়া করার ঘটনা খুবই দু:খ্যজনক। এটা চরম মানবাধিকার লঙ্ঘন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন : টিসিবির পণ্য পাচারকালে আটক ১

কিশোররা ছাগল চুরি করে যতটুকু অপরাধ করেছে তার চেয়ে বড় অপরাধ করেছে যারা মাথা ন্যাড়া করেছে। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জনাচ্ছি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ত্রিপল নাইনে ফোন পেয়ে ন্যাড়া ও কোমরে রশি বাঁধা অবস্থায় ৭ কিশোরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করি। তাদের মাইক্রোবাসটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে। ৭ কিশোরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা