অপরাধ

চোরাই অটোসহ ৬ চোর গ্রেফতার

মো. নাজির হোসেন ,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে অটোসহ ৬ অটো চোরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন : পাবনায় গুলিতে রিকশাচালক নিহত

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অটোসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো শাহজাহান গাজী (৬০) ,মো. সিরাজ মিয়া (৫৫),মো. শফিকুল ইসলাম ,শফিক হাওলাদার (৪৩), আনোয়ার হোসেন (৩০), গোলজার হোসেন সুমন (৪০),আবু সালাম (৪৩)। এ সময় তাদের কাছ হতে একটি খয়েরি লাল কালারের অটো গাড়ি অটো গাড়ির চাবি জব্দ করা হয়।

মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে মুক্তারপুর এলাকায় পূর্ণিমা পেট্রোল পাম্পের সামনে পাকা রাস্তার উপরে ৬ অটো চোর চোরাই অটো গাড়ি বিক্রয়ের জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে হাজির হয়ে চোরাই অটো গাড়িসহ ৬ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চোরাই আটো বিক্রির সময় ৬ চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা চিহ্নিত সক্রিয় চোরাই দলের সদস্য।

আরও পড়ুন : উপ নির্বাচনে মাহমুদ হাসান রিপন নির্বাচিত

তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ আদালতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা