আটক (ছবি: প্রতীকী)
অপরাধ

রাজধানীতে ২৬ চাঁদাবাজ-ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের ২৬ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (২৬ মে) দিনগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত ৪৪ হাজার ৯৯০ টাকা, ১৫টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মোশারেফ হোসেন (২৯), মাসুদ রায়হান (২৮), রোকন (২৯), বিল্লাল হোসেন (৩৩), আকতার হোসেন (৩৫), হারুন (৪৮), সাহেব আলী (৪৯), জুয়েল (৪৩), আরিফ চৌধুরী (৫৩), আল আমিন (৩৩), সুমন (৩৩), রানা (২৬), ইমান আলী (৪০), ইকবাল (৪৫), সুমন (২৯), আব্দুর রহমান (১৯), সাইফুল মিয়া (২৩), রিপন মিয়া (২১), আামিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), আনোয়ার হোসেন (৪৮), সোহেল (৩০), শরিফ (২২), মোবারক (২১), আল আমিন (২৬), সুরুজ মিয়া (২৮)।

র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, আটকরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সবজি এবং ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান, লেগুনা স্ট্যান্ড, মালবাহী গাড়ি থেকে অবৈধভাবে জোরপূর্বক ১০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করতেন।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এছাড়া আটক ছিনতাইকারীরা রাস্তায় উৎ পেতে থাকতো। সুযোগ বুঝে দেশীয় অস্ত্র প্রদর্শন করে পথচারী, রিকশা আরোহী ও সিএনজি যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতো। তাদের নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা