অপরাধ

বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

দিনাজপুরের সদরের তাজপুর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছে। পুলিশের দাবি তারা মাদক ব্যবসায়ী।

গতরাতে দিনাজপুরের দক্ষিণ কোতায়ালী’র তাজপুরের নওশন দীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালাল। এসময় আহত অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহত হন দুই পুলিশ সদস্য।

নিহত মাদক ব্যবসায়ী আবুল কাশেম ও লস্কর আলী ওরফে রহমত আলীর বাড়ি জেলা শহরের লাইনপাড়ার সিপাহীপাড়া এলাকায়।

ঘটনাস্থল থেকে ১৫০ বোতল ফেন্সিডিল, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা