অপরাধ

সিকদার গ্রুপের দু'ভাই দেশ ছেড়েছে অনুমতি নিয়েই!

নিউজ ডেস্কঃ

সিকদার গ্রুপের মালিক জয়নুল হক সিকদারের দুই ছেলে রন হক সিকদার এবং তার ভাই দিপু হক সিকদার ব্যক্তিগত জেট বিমানে ঢাকা ছেড়েছেন। দেশ জুড়ে আলোচিত এই ঘটনা নিয়ে অবশেষে মুখ খুলল বিমানবন্দর কর্তৃপক্ষ।

তারা জানান, অনুমতি নিয়েই সিকদার গ্রুপের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের একটি জেট বিমানে তারা ঢাকা থেকে ব্যাংকক গেছেন। ২৫ মে সকাল ৯টা ১১ মিনিটে তাদের নিয়ে বিমানটি ঢাকা ছাড়ে।

বিমানবন্দর আর্মড পুলিশের এক কর্মকর্তা বলেন, সিকদার গ্রুপের একটি জেট বিমান সকালে বের হয়ে সন্ধ্যায় ফিরে আসে। তবে কারা সেই বিমানে ছিলেন সেটি নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বর্তমানে রেগুলার ফ্লাইট বন্ধ রয়েছে। তবে সরকারের অনুমতি নিয়ে বিশেষ ফ্লাইট চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কেউ অনুমতি নিয়ে এলে সেই ফ্লাইটগুলো পরিচালনার অনুমতি দেওয়া হয়।

এ প্রসঙ্গে শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, ‘২৫ মে আরঅ্যান্ডআর এভিয়েশনের একটি স্পেশাল ফ্লাইট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা করে। যথাযথ অনুমোদন নিয়েই ফ্লাইটটি পরিচালিত হয়েছে।’

জানা গেছে, আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের বহরে হেলিকপ্টার ছাড়াও একটি Hawker 800A জেট বিমান রয়েছে, যার রেজিস্ট্রেশন নম্বর S2-AHS। মূলত দেশের বাইরে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে এই জেট বিমানটি ব্যবহার করা হয়। আরঅ্যান্ডআর এভিয়েশনের এই জেট বিমানটিতে যাত্রী পরিবহনের পাশাপাশি রোগী পরিবহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সরঞ্জাম রয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সরকার, দুদক, আদালত কোনও ব্যক্তিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিলে তাদের ক্ষেত্রে বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থা নেয়। কিন্তু রন হক সিকদার ও দিপু হক সিকদারের ক্ষেত্রে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ছিল না। বরং, তারা যথাযথ অনুমতি নিয়েই এসেছেন। ফলে বিমানবন্দরে তাদের আটকে দেওয়ার সুযোগ নেই।

উল্লেখ্য যে, জালিয়াতির মাধ্যমে ঋণ প্রদান প্রক্রিয়া শুরু করতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের দুই পরিচালককে হত্যাচেষ্টার অভিযোগে ২৬ মে রাতে গুলশান থানায় সিকদার গ্রুপের ঐ দুই পরিচালকের বিরুদ্ধে মামলা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা