অপরাধ

সাতক্ষীরায় বেশি দামে মাস্ক বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

সান নিউজ ডেস্ক:

নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি করায় সাতক্ষীরায় এক দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্রমান আদালত। প্রতিষ্ঠানটির নাম ফাল্গুনী বস্ত্রালয়।

সোমবার (৯ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

জুবায়ের হোসেন বলেন, নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ফাল্গুনী বস্ত্রালয়ে নামের প্রতিষ্ঠানে অভিযান চালান তারা। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করেন তারা।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং বেশি দামে যেন বিক্রয় করা না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে সোমবার সাতক্ষীরা শহরের ওষুধের দোকান মালিকদের সতর্ক করা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা