অপরাধ

কসমেটিক দোকানের মধ্যে ক্রেতাকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়ায় উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের শ্রীধরকোড়া গ্রামের বাসিন্দা ১ সন্তানের জননী (২৩) ধর্ষণের স্বীকার হয়েছেন । ঘটনাটি ঘটেছে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের শহীদনগর বাজারে ধর্ষকের দোকানে। ধর্ষণের অভিযোগে ধর্ষিতা নিজেই বাদী হয়ে বুধবার রাতে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ধর্ষক নজরুলকে (৪২) আটক করে পুলিশ। সে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামের বারেক মির্জার ছেলে।

সাঁথিয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২৭ অক্টোবর দুপুরে সাঁথিয়া উপজেলার শহীদনগর বাজারে ধর্ষিতা ওই মহিলা ধর্ষক নজরুলের দোকানে কসমেটিক কিনতে যান। এক পর্যায়ে লম্পট নজরুল তাকে ফুসলিয়ে দোকানের ভেতরে অবস্থিত তার নিজস্ব গোপন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা কাশিনাথপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল সঙ্গীয় ফোর্সসহ ওই দোকানে অভিযান চালিয়ে ধর্ষক নজরুলকে আটক করে প্রথমে ফাঁড়িতে পরে থানায় নিয়ে আসে। পরে ধর্ষিতা ওই মহিলা বিষয়টি থানা পুলিশকে খুলে বলেন।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষক নজরুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতা মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা মেডিকেলে পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা