অপরাধ

ঘুমন্ত গৃহবধূর উপর যৌন নিপীড়ন, গ্রেপ্তার এক 

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে এক গৃহবধূকে (৩৩) যৌন নিপীড়নের অভিযোগে হাছান আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) মধ্যরাতে উপজেলার বানিয়াপাড়া গ্রামে ওই গৃহবধূর বসতঘরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাছান আমিন উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী একজন গার্মেন্টস কর্মী। তিনি ঢাকায় থাকেন। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী হাছান আমিন বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গৃহবধূর বসতঘরে প্রবেশ করেন। এ সময় তিনি (হাছান) ঘুমন্ত গৃহবধূর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে গৃহবধূর ঘুম ভেঙে যায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাছান আমিনকে আটক করেন। পরে এলাকাবাসী হাছানকে ঝিনাইগাতীর থানায় সোপর্দ করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে ও গ্রেপ্তার হাছান আমিনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।’

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা