অপরাধ

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ৪ বছর ধরে গৃহবধূকে ধর্ষণ 

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : রাতের বেলা স্বামী মাছ ধরতে গেলে একদিন ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের জামাল সরদার। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গত চার বছর ধরে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই ঘটনায় জামালকে আসামি করে হিজলা থানায় একটি মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার এজাহারের বরাত দিয়ে জানান, মামলার অভিযোগে বলা হয় ৪ বছর আগে বাউশিয়া গ্রামের জব্বারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার প্রতি নজর পড়ে একই বাড়ির জামাল সরদারের। বিয়ের কিছুদিন পর স্বামী জব্বার নদীতে মাছ ধরতে গেলে গভীর রাতে জামাল ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। পরবর্তীতে স্বামী জব্বারকে হত্যার ভয়ভীতি দেখিয়ে এবং ভিডিও প্রকাশের হুমকি দিয়ে চার বছর ধরে গৃহবধূকে ধর্ষণ করে জামাল সরদার।

গৃহবধূর দায়ের করা অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্ত জামাল সরদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা