অপরাধ

সহপাঠীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা) : সহপাঠীকে ধর্ষণচেষ্টা ও ভিডিও ধারণের ঘটনায় দুই স্কুলছাত্রের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে এঘটনা ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলায়। সহপাঠীকে ধর্ষণচেষ্টা ও ভিডিও ধারণের ঘটনায় একজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারলেও অপরজন পলাতক রয়েছে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটার পর সোমবার ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা দুটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা একজন দিনমজুর। তার মা চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করেন। গ্রেপ্তার স্কুলছাত্রের নাম নাহিদ ইসলাম কাঁকন (১৮)। তার বাবার নাম আলম নাজির। তারা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি গ্রামের বাসিন্দা। পলাতক স্কুলছাত্রের নাম তামিম হোসেন। সেও একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গতকাল সোমবার কাজের কারণে ঘরের বাইরে ছিলেন স্কুলছাত্রীর বাবা এ সুযোগে পানি পানের কথা বলে তাদের ঘরে আসে কাঁকন। ওই ছাত্রীকে প্রেমের কথা বলে বিভিন্নভাবে ভুলিয়ে ধর্ষণের চেষ্টা করে কাঁকন। এ সময় ওই ছাত্রীর ঘরের বাইরে থেকে ঘটনার ভিডিও ধারণ করে তামিম। পরে ভিডিওটি মোবাইলের মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাটি জানতে পারেন।

ঘটনাটি নিয়ে গত রোববার স্থানীয়ভাবে কাঁকন ও তামিমের পরিবার ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আপোষ-মীমাংসার চেষ্টা করে। কিন্তু মেয়ের বাবা এতে রাজি না হয়ে বাদী হয়ে পাথরঘাটা থানায় ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি আইনে কাঁকন ও তামিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার রাতে কাঁকনকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে তামিম পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আরও জানা গেছে, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাঁকন জানিয়েছে, তার সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার রাতে তার আহ্বানেই মেয়েটির ঘিরে গিয়েছিল সে। এসব তথ্য নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবউদ্দিন জানান, গ্রেপ্তার কাঁকনকে মঙ্গলবার (২০ অক্টোবর) পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত মল্লিকের আদালতের হাজির করা হবে। তামিমকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা