ক্ষতিপূরণ পেলেন পদ্মাসেতু রেল সংযোগে ক্ষতিগ্রস্তরা 
সারাদেশ

ক্ষতিপূরণ পেলেন পদ্মাসেতু রেল সংযোগে ক্ষতিগ্রস্তরা 

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প (ফেইজ-১ ও ২) এবং পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক চারলেন উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে ২৫০টি এলএ চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে ভাঙ্গা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের হাতে ভূমি অধিগ্রহণ (এলএ) বাবদ এসব চেক তুলে দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা।

তিনি জানান, এলএ চেক বিতরণে অযথা দুর্ভোগ লাঘবে এখন থেকে প্রতি মাসে নিয়মিত সংশ্লিষ্ট উপজেলায় চেক বিতরণ করা হবে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমীন, উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান মওলানা ইসাহাক মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. আসাদুর রহমান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা