কেসিসির ৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট বুধবার
সারাদেশ

কেসিসির ৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট বুধবার 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: আগামীকাল বুধবার (২৬ আগস্ট) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২০-২০২১ অর্থবছরের ৫০৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট দেওয়া হচ্ছে। নগর ভবনে এ বাজেট ঘোষণা করবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

এবারের বাজেটে কর বাড়ানো ছাড়াই প্রাধান্য পাবে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্যখাত, প্রযুক্তিগত উন্নয়ন ও কনজারভেন্সি বিভাগ। বর্তমান মেয়রের দ্বিতীয় বাজেট হতে যাচ্ছে এটি। এবারের বাজেটের আকার কমছে গত বছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বা ৩৮ শতাংশ। কোভিড ১৯ সহ নানা প্রতি প্রতিকূলতায় তা কমানো হচ্ছে।

কেসিসির সূত্র জানাযায়, বর্তমান মেয়রের মেয়াদকালে গত অর্থবছরে (২০১৯-২০২০) কেসিসির বাজেট ছিল ৮৬৫ কোটি ৫৪ লাখ টাকার। যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৭১ লাখ টাকায়। বাজেটের ৬৭ দশমিক ৩৫ শতাংশ অর্জিত হয়েছে। ওই মেগা বাজেটের শতভাগ বাস্তবায়িত না হওয়াও তাই চলতি বাজেটের আকার কমার একটি কারণ। এবারের বাজেটের আকার। ২০১৮-১৯ অর্থবছর আগের মেয়রের সময়কালে ৬৩৭ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা করে কেসিসি।


সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

উলিপুরে ইয়াবা সেবনকালে আটক ১, দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনের সময় সাব্বির হোসেন...

গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাউকেই ছাড়া হবে না

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তফিজুর রহমান বলেছেন, শিল্প...

জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচার...

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ

আগামী বছর জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পন...

নওগাঁয় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

২০২৬ সালের প্রকাশিত ফলাফলে এবারে এইচএসসি পরীক্ষায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা