সংগৃহীত
সারাদেশ

ব্রিটিশ আমলের টেলিস্কাপ উদ্ধার

জেলা প্রতিনিধি : রংপুরে ২০০ বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলের একটি টেলিস্কোপ উদ্ধার হয়েছে। টেলিস্কোপটি ক্রয়-বিক্রয়ের জন্য আসা ৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন : মিথ্যা সংবাদে উসকানি দেওয়ার চেষ্টা

শুক্রবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়স্থ হোটেল গোল্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে টেলিস্কোপটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আব্দুর করিমের ছেলে জাহিদুল ইসলাম (৪৮) ও রুস্তম আলীর ছেলে শাহ আলম (৪৫), ঢাকার দেওয়ান খোরশেদের ছেলে দিওয়ান রবিউল সালাম (৪৯), নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৮), পাবনা জেলার জালাল উদ্দিনের ছেলে শামসুল আলম (৫৯), আব্দুল কাদের মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৫৬)।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিচ্ছে আইএমএফ

আটক হওয়া ৬ জনের মধ্যে টেলিস্কোপ ক্রয়ের জন্য আসা ৪ জন ক্রেতা রয়েছেন। বাকি দুইজন বিক্রেতা। তারা ঐতিহাসিক মূল্যবান এ ধাতব যন্ত্রটি ক্রয়-বিক্রয়ের উদ্দেশে হোটেল গোল্ডেন টাওয়ারের আবাসিক কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

১৮১৮ খ্রিস্টাব্দে তৈরি টেলিস্কোপটির গায়ে খোদাই করে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। আটকদের ভাষ্যমতে, মূল্যবান এ টেলিস্কোপটির আনুমানিক দাম ৪ কোটি টাকা।

আরও পড়ুন : সমুদ্র সৈকতে বর্জ্যের ঢল

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, ২০০ বছরের পুরনো একটি মূল্যবান টেলিস্কোপ প্রতারণার মাধ্যমে বিক্রির চেষ্টাকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা