সারাদেশ

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে তীব্র নিন্দা 

টেকনাফ (প্রতিনিধি) : গত ৩১ জানুয়ারি মঙ্গলবার দৈনিক সমকালে ও বিভিন্ন অনলাইনে ‘ চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নার্সদের’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কক্সবাজার সদর চিকিৎসক টিটু চন্দ্র শীল।

আরও পড়ুন: চেয়ারম্যানের বিরুদ্ধে জুয়ার আসর বসানোর অভিযোগ

প্রতিবাদ পত্রে তিনি বলেছেন, ‘আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। নার্সদের যৌন হয়রানি করছে বলে যে তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

চিকিৎসক টিটু চন্দ্র শীল প্রতিবাদপত্রে জানান, আমি দীর্ঘদিন ধরে টেকনাফ বাসীকে সেবা দিয়েছি। আমি সুনামের সাথে টেকনাফ থেকে বিদায় নিয়েছি। আমার হাসপাতালে চিকিৎসক ও নার্স ছিল আমি কারো সাথে কোন দিন খারাপ আচরণ করি নাই। সবাইকে সহকর্মী হিসেবে দেখতাম। হঠাৎ অসাধু চিকিৎসক আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

সব গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যাচাই বাছাই করুন। ঘটনা সত্য কিনা বানোয়াট। মিথ্যা গল্প সাজিয়ে আমার এবং আমার পরিবারের মান সম্মান ক্ষুন্ন করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মূলত কিছু কতিপয় চিকিৎসক সিন্ডিকেট যারা সাংবাদিকদের আশ্রয় নিয়ে আমাকে কর্মস্থলে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত মিথ্যা সংবাদটি পরিবেশন করিয়েছে এবং মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: অনুমতি ছাড়া জ্বালানি তেল মজুদ

উক্ত ভিত্তিহীন সংবাদে আইনশৃংখলা বাহিনীকে ও সকল চিকিৎসক কে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাই প্রকৃত তথ্য যাচাই বাছাই না করে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা