সারাদেশ

অপরাধ কমিয়ে আনতে বিট পুলিশের বিকল্প নেই

এহসানুল হক,(ময়মনসিংহ): ইভটিজিং, মাদক, জুয়া,নারী নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, অপমৃত্যু ইত্যাদি ক্ষেত্রে অপরাধ কমিয়ে আনতে হলে বিট পুলিশের বিকল্প নেই।

আরও পড়ুন: আখেরি মোনাজাত রোববার, বন্ধ থাকবে যেসব সড়ক

'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' এই স্লোগানকে সামনে রেখে শনিবার(১৪ জানুয়ারি ) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারে ঈশ্বরগঞ্জ থানা কর্তৃক আয়োজিত বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)।

‘পুলিশ প্রশাসন,বিট পুলিশ ও জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব’ বলে উল্লেখ করেন মাছুম আহাম্মদ ভূঞা। তিনি আরও বলেন, ‘বিট পুলিশে সকল দলের, সকল মতের, সকল পেশাজীবী মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাহলেই পুলিশ ও বিট পুলিশিং কার্যক্রমে সফলতা আসবে। ’

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(গৌরিপুর সার্কেল) সুমন মিয়া।

আরও পড়ুন: ভালুকায় বিদ্যুৎস্পর্শে বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ, রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল সহ ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিট পুলিশের সদস্য,সাংবাদিক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা