বন্যাকবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার
সারাদেশ

বন্যাকবলিত এলাকায় ত্রাণের জন্য হাহাকার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

বন্যার জন্য সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ত্রাণের হাহাকার। একদিকে পানিবন্দী, অন্যদিকে করোনায় কর্মহীন হয়ে পড়ায় বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে।

সরকার থেকে যে দশ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারে নগন্য। অধিকাংশ পরিবার ত্রাণের আওতা থেকে বঞ্চিত রয়েছে। এছাড়াও শিশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে ওষুধসহ গোবাদি পশুর খাদ্য সংকট।

কাওয়াকোলা ইউপির নারী আয়েশা ও রমিছা বেগম জানান, পানি ও স্যাঁতস্যাতে এলাকায় থাকার কারণে হাত-পায়ে ঘা দেখা দিয়েছে। রাতে হাত-পায়ের চুলকানি ও জ্বালা পোড়ায় ঘুমাতে পারি না। কাজকর্ম না থাকায় অর্ধাহারে দিন কাটছে।

একই এলাকার নামদার হোসেন জানান, বিশুদ্ধ পানির সংকটে পেটে নানা সমস্যা দেখা দিচ্ছে। পেটের পীড়াসহ আমাশয় হচ্ছে অনেকের। পানিবন্দী মানুষ ঠিকমতো ওষুধও পাচ্ছে না। এ অবস্থায় বন্যাকবলিতদের চরম দুর্বিসহভাবে জীবন কাটছে। গত ১৫ দিন যাবত সিরাজগঞ্জের ৩৫ ইউনিয়নের প্রায় সোয়া দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে।

এর মধ্যে চরাঞ্চলের সব পরিবার পানির মধ্যেই জীবন কাটাচ্ছে। কেউ ঘরের চালে খোলা আকাশের নিচে ও কেউবা নৌকায় খোলা আকাশের আবার কেউ ঘরের মধ্যে উচু করে মানবেতরভাবে জীবনযাপন করছে। কারো ঘরে চাল আছে তো চুলা নেই। আবার কারো ঘরে চুলো আছেতো চাল নেই। বিশুদ্ধ পানি না থাকায় বন্যার পানিতে দিয়েই হাত-মুখ ও বাসনপত্র পরিষ্কার করছে। রান্না-বান্নাও অনেক সময় বন্যার পানি দিয়েই করতে হচ্ছে।

এতে বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ওষুধ বা শুকনো ও শিশু খাদ্য সরবরাহ করা হয় নাই। এ নিয়ে বন্যা কবলিতদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। তবে কিছু কিছু পরিবারে শুধু দশ কেজি চাউল বিতরন করা হয়েছে। তাও আবার বাড়ীতে নিয়ে ৯ কেজি হচ্ছে। এছাড়াও চরাঞ্চলের ফসলসহ ঘাস তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য নিয়ে চরম সংকটে পড়েছে। খাদ্য না থাকায় গরু শুকিয়ে যাচ্ছে। ঠিকমতো দুধও দিচ্ছে না।

আবার হাট না বসায় গরুর বিক্রিও করতে পারছে না। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। নৌকা ও কলার ভেলা একমাত্র ভরসা। কিন্তু সবার পরিবারের তা নেই। এ জন্য অনেক পরিবার সার্বক্ষনিক বাড়ীর মধ্যেই পানিবন্দী অবস্থায় থাকবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা