সারাদেশ

পানিবন্দিদের দ্বারে দ্বারে খাবার নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: চলমান বন্যায় পানিবন্দি পরিবারের দ্বারে দ্বারে খাবার সামগ্রী নিয়ে হাজির হলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি সোমবার (২০ জুলাই) সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীরচর এলাকার বন্যার্ত ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার, পানির ক্যান ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সামগ্রী তুলে দেন।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। চলমান সময়ে প্রচুর পরিমাণে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। বন্যায় কোনো মানুষ না খেয়ে মারা যাবেন না, পানিবন্দি সকল মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রামের মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিচ্ছে, সেই সহযোগিতা অবশ্যই সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। চলমান করোনা সঙ্কটে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করতে সকলকে অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম মোল্লা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা