সারাদেশ

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা বন্যার পানিতে মুন্সিগঞ্জের পদ্মায় তীব্র স্রোত দেখা দিয়েছে। শিমুলিয়া ঘাটের কাছে মাওয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। স্রোতের কারণে দেশের দক্ষিণবঙ্গে যাতায়াতের প্রধান পথ শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বারবার ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পদ্মা পাড়ি দিতে অপেক্ষমাণ যাত্রীদের।

তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে সোমবার (২০ জুলাই) সকাল থেকেই সীমিত পরিসরে ফেরি চলাচল করছে। বিআইডব্লিটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে নৌরুটে ২টি বড় ও ৩টি ছোটসহ মোট ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোত মোকাবিলা করে বিকল্প চ্যানেলে পৌঁছাতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। লেগে যাচ্ছে অনেক বেশি সময়।

এদিকে ফেরি স্বল্পতার কারণে শিমুলিয়া নদী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে সাড়ে ৩ শতাধিক ছোটবড় যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ নৌরুটের যাত্রীরা।

অপরদিকে নদীতে লাগাতার পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া ঘাটের পল্টুনের অ্যাপ্রোচ বারবার পানিতে তলিয়ে যাচ্ছে। এতে গাড়ি ওঠানামা করতেও দেখা দিচ্ছে সমস্যা।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসির ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বন্যার পানিতে তীব্র স্রোত সৃষ্টি হয়ে গত কয়েক দিন যাবত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বহরের ১৪টি ফেরির মধ্যে বর্তমানে ৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নদী পাড়ি দিতেও ৫-৬ ঘণ্টার উপর সময় লেগে যাচ্ছে।

তিনি আরও বলেন, পল্টুনের অ্যাপ্রোচে পানি উঠে গেলে আবার বালু ও ইট দিয়ে উঁচু করে সমস্যা সমাধান করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা