সারাদেশ

কার্গো ডুবে বন্ধ হলো মিয়ারচর চ্যানেল

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : মেঘনার অস্বাভাবিক স্রোতে ডুবে যাওয়া নৌ-যানটির কারণে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ মিয়ারচর চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত এখান থেকে নৌ-যান চলাচল ঝুঁকিপূর্ণ বলে মত দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বরিশাল নদীবন্দরের কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার রোববার (১৯ জুলাই) বেলা ১১টায় মোবাইল ফোনে জানান, ঢাকা-বরিশাল নৌ-রুটের মিয়ারচর চ্যানেল রুটটি বন্ধ রাখা হয়েছে। যাত্রীবাহী নৌ-যানগুলোকে বিকল্প হিসেবে কালীগঞ্জ চ্যানেল ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মিয়ারচর অতিক্রমকালে মেঘনার ঢেউ ও প্রবল স্রোতের মুখে পড়ে এমভি ফারহানা মোনেম কার্গোটি ডুবে যায়। একটি কোম্পানির ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে কার্গোটি নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়া যাচ্ছিল।

হিজলা নৌ-থানার ওসি শেখ বেল্লাল হোসেন মোবাইল ফোনে জানান, কার্গোতে কর্মরতদের স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন। কেউ মারা যাননি বা নিখোঁজ নেই।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা