সারাদেশ

ইঁদুর মারা ওষুধ খেলেন প্রেমিকা পুলিশ, গ্রেপ্তার প্রেমিক পুলিশও

নিজস্ব প্রতিবেদক:

যশোর: প্রেমিক পুলিশ অন্যত্র বিয়ে করায় আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পুলিশ প্রেমিকা ফারজানা আক্তার। এই ঘটনায় প্রেমিক-প্রেমিকা বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, যশোর পুলিশলাইনের নায়েক আসিফ জামান ও মেহেরপুর পুলিশলাইনের নায়েক ফারজানা আক্তার। আসিফের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রতনপুর গ্রামে ও ফারজানা ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, খবির মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ফারজানা আক্তারের বিয়ে হয়। কিন্তু আসিফ জামানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে আসিফ জামান অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে পেরে ফারজানা গত ১৫ জুলাই মেহেরপুর থেকে যশোরে এসে আসিফের সঙ্গে দেখা করেন। তবে আসিফের বিয়ে নিয়ে দুইজনের ঝগড়া হয়। পরে ফারাজানা শহরের ফুটপাত থেকে ইঁদুর মারার ওষুধ কিনে তা পান করেন। এরপর মোবাইল ফোনে বিষপানের বিষয়টি আসিফকে জানান। পরে আসিফ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে ফারজানাকে আসিফের স্ত্রী পরিচয় দেওয়া হয়।

মামলার বাদী কোতোয়ালি মডেল থানার এসআই মোখলেছুজ্জামান জানান, পুলিশ সদস্য ফারজানা আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার (১৮ জুলাই) সুস্থ হলে ফারজানাকে হাসপাতাল থেকে ও আসিফকেও গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। রোববার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা