সারাদেশ

জোরদার হচ্ছে অশ্বিনী কুমার সরকারি কলেজ নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল : অশ্বিনী কুমার দত্তের বাসভবনে পরিচালিত সরকারি বরিশাল কলেজের নাম ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র নামে করার সরকারি প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জোরদার হচ্ছে। দ্রুত নামকরণের দাবিতে বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে বাস্তবায়ন কমিটি। কলেজের নামকরণ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছেও পৃথক স্মরকলিপি দেওয়া হয়।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় মেট্রোপলিন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, দুপুর সাড়ে ১২টায় বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং দুপুর একটায় বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের হাতে বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ওই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে সরকারি মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কলেজ নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, যুগ্ম আহ্বায়ক কে এস এ মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সদস্য সচিব সাইফুর রহমান মিরণ, সমন্বয়কারী স্নেহাংশু বিশ্বাস, কমিটির সদস্য ও বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ শাজেদা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাভোকেট এ কে আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সম্পা দাসসহ অন্যরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বরিশাল তথা বাংলাদেশের কৃতী সন্তান মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তার নামে বরিশাল সরকারি কলেজের নামকরণের দাবিতে কয়েক যুগ ধরে বরিশালের সর্বস্তরের মানুষ আন্দোলন করে আসছেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় সরকারি বরিশাল কলেজের নামকরণ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে করে গেজেট নোটিফিকেশন জারি হওয়া অনেকটা এগিয়ে গেছে। এটা বরিশালবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির স্বীকৃতিও বটে। তাই অবিলম্বে এই প্রস্তাবনার বাস্তবায়ন হওয়া উচিত।

পাকিস্তান সরকারের আমলে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবনটি সরকার অধিগ্রহণ করে। তিনি সর্বদা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন বলে তার বাসভবনে ব্রজমোহন কলেজের কসমোপলিটন ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে তার বাসভবনে প্রতিষ্ঠা করা হয় ‘বরিশাল নৈশ মহাবিদ্যালয়’। বাংলাদেশের স্বাধীনতার পর নৈশ কলেজটি প্রথমে বরিশাল দিবা ও নৈশ কলেজে রূপান্তরিত হয়। পরে এটির নামকরণ করা হয় ‘বরিশাল কলেজ’। ১৯৮৬ সালে জাতীয়করণ করা হলে কলেজটির নতুন নাম হয় ‘সরকারি বরিশাল কলেজ’। ১৯৯০ সালে অশ্বিনী কুমারের বাসভবনটি ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়।

বর্তমান জেলা প্রশাসকের কাছে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে সরকারি মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কলেজ নামকরণের একই দাবি করা করা হলে বিষয়টির তদন্ত করে গত ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন তিনি। ওই সুপারিশের ভিত্তিতে নীতিগতভাবে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের দাবি করা হয়েছে স্মারকলিপিতে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা