সারাদেশ

চৌগাছায় মাদ্রাসার জমিতে আ.লীগ নেতার ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোরের চৌগাছায় মাদ্রাসা ও ঈদগাহের জমি দখল করে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পাকা ঘর নির্মাণ করছেন। বিষয়টি নিয়ে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকরা শহিদুল ইসলামের সঙ্গে কথা বললেও তিনি তাতে কর্ণপাত করেননি।

উপজেলার আরাজি সুলতানপুর গ্রামের ঈদগাহ ও নুরানি মাদ্রাসায় এই জমি দখলের ঘটনা ঘটেছে। শহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক।

মাদ্রাসাটির সভাপতি গোলাম রসুল বলেন, ‘মাদ্রাসা ও ঈদগাহের জমি দখল করে শহিদুল ইসলাম পাকাঘর নির্মাণ করছেন। আমরা নিষেধ করলেও তিনি শোনেন না। জোর করে দখল করে নিয়েছেন। এর আগে মাদ্রাসার কয়েকটি দোকান শহিদুল ইসলামের ভাইয়েরা দখল করে নিয়েছেন।’

শহিদুল ইসলাম বলেন, ‘ঘর আমি করছি। জমিটি মাদ্রাসা ও ঈদগাহের। তবে মাদ্রাসাটি এখন আর চলে না।’

হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। মাদ্রাসাটির সভাপতি ও শিক্ষকরা শহিদুল ইসলামের কাছে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নেওয়ার সুপরিশ করবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা