সারাদেশ

টুঙ্গিপাড়ায় ছাত্রদের সঙ্গে মতবিরোধে প্রধান শিক্ষক অবরুদ্ধ

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় ছাত্র-শিক্ষক মতানৈক্যের জেরে বিক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষককে ঘন্টাব্যাপী স্কুলে আটকে রেখেছিল।

শনিবার (১৮ জুলাই) উপজেলার বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্কুলের ছাত্র-ছাত্রীরা জানায়, বেলা ১১টার দিকে স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার বিশ্বাস স্কুলের অনলাইন ক্লাস নেওয়ার বিষয়ে আলোচনা করতে স্কুলে ডেকে পাঠান। ছাত্ররা স্কুলে হাজির হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনায় বসলে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দেয়। ছাত্রদের সঙ্গে প্রধান শিক্ষকের আগেও কিছু বিষয়ে মতবিরোধ থাকায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে পড়ে। এক পর্যায়ে তারা স্কুলের গেটের সামনে রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং মূল গেটে তালা ঝুলিয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার এবং স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান খালিদ হোসেন সেখানে উপস্থিত হন। তারা স্কুলের ছাত্র এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি খালিদ হোসেন সাংবাদিকদের জানান, ছাত্র ও শিক্ষকদের মাঝে ভুল বোঝাবুঝির সৃস্টি হয়েছিল। উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা