সারাদেশ

পদ্মায় পানি বেড়ে ঝুঁকির মুখে ফরিদপুর-সদরপুর সড়ক

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: গত ১২ ঘন্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি আরও বেড়ে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় জেলা সদর থেকে চরভ্রদাসন ও সদরপুর উপজেলার যাওয়ার সড়কটির কয়েকটি স্থান পানিতে নিমজ্জিত হয়েছে। ওই সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখেও রয়েছে। বন্ধ রয়েছে ভারি যানচলাচল।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ফরিদপুর সদর থেকে চরভদ্রাসন-সদরপুর যাওয়ার আঞ্চলিক সড়কটিতে ফাটল দেখা দিয়েছে। সড়কটি চলাচলের উপযুক্ত করতে সড়ক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা পানিবন্দি হয়ে পড়েছেন, তাদের জন্য আশ্রয়কেন্দ্র ও সরকারি খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, বর্তমানে পদ্মার পানি গোয়ালন্দ পয়েন্টে ৯.৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপরে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে মধুমতি নদীর আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, এ উপজেলার বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। সরকারিভাবে ২৯ মেট্রিকটন চাল ও ৫০ হাজার টাকা বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদ হাসান বলেন, মধুমতি নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় ভাঙন রোধে জরুরিভাবে বালুর বস্তা ফেলা হচ্ছে।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নকিবুল বারী বলেন, ‘বন্যার পানি সড়কের চারপাশে থাকায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। আমরা সড়কটিকে রক্ষার চেষ্টা করছি। এই মুহূর্তে ভারি যানচলাচল করা যাবে না।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা