সারাদেশ

গোপালগঞ্জে অবৈধ ভ্যাকসিন ও রক্ত রাখায় ব্যবসায়ীর জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: বিপুল পরিমাণ অবৈধ হেপাটাইটিস—বি ভ্যাকসিন ও মেয়াদোত্তীর্ণ রক্ত রাখার দায়ে ব্যবসায়ী আব্দুল আলিমকে (৪০) এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারের যমুনা মেডিকেল সাপ্লাইয়ে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু। এ সময় সেখান থেকে এসব অবৈধ মালামাল জব্দ এবং ওই ব্যবসায়ীকে জরিমানা ও সাজা দেন তিনি।

এ সময় গোপালগঞ্জ ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মণ্ডল ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যামাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল ওই প্রতিষ্ঠানে এসব অবৈধ মালামাল বিক্রি হয়। অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে ২৪৯ অ্যাম্পুল অবৈধ হেপাটাইটিস—বি ভ্যাকসিন, তিন ব্যাগ মেয়াদোত্তীর্ণ রক্ত ও বেশ কিছু ওষুধের মোড়ক জব্দ করা হয়। পরে এসব অবৈধ ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যমুনা মেডিকেল সাপ্লাই এর মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তকে ইতোমধ্যে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা