সারাদেশ

ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের চাঁদাবাজ আবু ফকির ৪ সহযোগীসহ গ্রেপ্তার 

নিজস্ব প্রতিনিধি:

ফরিদপুর: শহরতলীর সিঅ্যান্ডবি ঘাটের অবৈধ বালির ব্যবসায়ী ও চাঁদাবাজ প্রবল ক্ষমতাধর আবু ফকিরকে তার ৪ সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সহযোগীরা হলেন, খায়রুজ্জামান, লিটন সেক, মেহেদী হাসান ও মোরাদ মোল্লা।

রোববার (১২ জুলাই) রাতে ঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘাট এলাকার লোকজন জানান, শহরের এক নেতার নির্দেশে সিঅ্যান্ডবি ঘাটের পুরো নিয়ন্ত্রণ নিয়ে বালিসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছিলেন আবু। তাকে চাঁদা না দিয়ে কেউ সেখানে কাজ করতে পারতেন না।

পুলিশ জানায়, সহযোগীসহ আবু ফকিরের বিরুদ্ধে গত বছরের নভেম্বর মাসে ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত ভাংচুর, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বেশ কিছুদিন পলাতক ছিলেন আবু ফকির। রোববার রাতে ঘাটে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. শহিদুল জানান, গত বছরের ১৫ নভেম্বর ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত ভাংচুরের মামলায় জামিন নেননি গ্রেপ্তারকৃতরা। চার্জশিট হয়ে যাওয়া ওই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেব।’

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, ‘একক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন আবু। তার অত্যাচার থেকে আমরা কেউ রক্ষা পাইনি। তিনি ঘাটের সবক্ষেত্র থেকে চাঁদা তুলে বেড়াতেন। প্রতিবাদ করলে আমার ও পরিবারের ওপর হামলা চালান তার লোকজন। তার নেতৃত্বে আমাদের ইউনিয়ন পরিষদের অফিস ও গ্রাম আদালত ভাংচুর করা হয়।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা