সারাদেশ

সিরাজগঞ্জে উত্তাল যমুনা, বিলীন হচ্ছে নদীতীর

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিনের প্রচণ্ড উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি প্রবল বেগে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় যমুনায় সিরাজগঞ্জ জেলা পয়েন্টে পানি ৩২ সেন্টিমিটার বেড়ে মঙ্গলবার (১৪ জুলাই) বিপদসমীর ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপর দিকে, কাজিপুর উপজেলা পয়েন্টে বিপদসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ায় নদীতীরবর্তী কাজিপুর উপজেলার ক্ষুদবান্ধি, সিংগড়াবাড়ি এবং শাহজাদপুর উপজেলার কৈজুরীতে ব্যাপক ঘূর্ণাবত্যের কারণে ভাঙন বেড়েছে।

সদর উপজেলার শিমলায় পাউবোর ক্ষতিগ্রস্ত ‘শিমলা স্পার’টির আরও প্রায় ৫০ মিটার পাকা কংক্রিট অংশ সোমবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্রায় এক মাসের ব্যবধানে তিনবার ধসে গলো স্পারটি। ৫০ মিটার মাটির ও ৫০ মিটার পাকা কংক্রিট অংশসহ ঘূর্ণাবত্যের কারণে ১০০ মিটার নদীগর্ভে চলে যায়। পানির মধ্যে বাকি ৫০ মিটার অবকাঠামো দাঁড়িয়ে আছে।

পাউবোর পরিচালন ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, জেলার প্রায় ৮০ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের ওপর ভাঙনের ঝুঁকি ঠেকাতে ১৯৯৯-২০০০ অর্থবছরে সদর, কাজিপুর ও এনায়েতপুরে ১১ টি স্পার ও গ্রয়েন নির্মাণ করা হয়। সময়মতো রক্ষণাবেক্ষণ না করায় অধিকাংশই ক্রমশ দুর্বল হয়ে পড়ে। ওইসব অবকাঠামোর মধ্যে শিমলা স্পারটির পাশে ব্যাপক ঘূর্ণাবত্যের কারণে এ দশা হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কাজিপুর, সদর ও শাহজাদপুরের ক’টি স্থানে ভাঙনও বেড়েছে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা