সারাদেশ

করোনায় প্রাণ হারালেন পল্লী চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিমল কৃষ্ণ ত্রিনাথ (৬০) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে মারা যান।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাইয়ুম তালুকদার জানিয়েছেন, গত শনিবার বিমল কৃষ্ণ ত্রিনাথের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গ্রামের শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়েছে।

এ নিয়ে গোপালগঞ্জে করোনায় ১৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে সদর উপজেলায় ৪ জন, টুঙ্গীপাড়ায় ৪ জন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানীতে ৩ জন এবং মুকসুদপুরে ৪ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে গোপালগঞ্জে ২৯ জনসহ ৯৫৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, টুঙ্গীপাড়ায় ৪ জন, কোটালীপাড়ায় ৯ জন, কাশিয়ানীতে একজন ও মুকসুদপুরে ২ জন রয়েছেন।

আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টিইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে সদরে ২৭৮ জন, টুঙ্গিপাড়ায় ১৬০ জন, কোটালীপাড়ায় ১৪৬ জন, মুকসুদপুরে ১৯৪ জন ও কাশিয়ানীতে ১৭৫ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৫৫০ জন। তাদের মধ্যে সদরে ১৩২ জন, টুঙ্গিপাড়ায় ৭৮ জন, কোটালীপাড়ায় ৭৯ জন, মুকসুদপুরে ১৩৮ জন ও কাশিয়ানী উপজেলায় ১২৩ জন রয়েছেন। বাকি ৩৮৭ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা