সারাদেশ

করোনা পজিটিভ ‘১০ টাকার ডাক্তার’ এবাদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি:

‘গরিবের ভরসা’ ও ‘১০ টাকার ডাক্তার’ হিসেবে পরিচিত সাতক্ষীরার প্রবীণ চিকিৎসক, জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও সাতক্ষীরা বিএমএ’র সিনিয়র সহ সভাপতি ডা. মো. এবাদুল্লাহর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও তিনি নিয়মিত চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

ডাক্তার এবাদুল্লাহর ছেলে নিয়াজ ওয়াহিদ বলেন, ‘বাবাকে করোনাকালে চিকিৎসা সেবা দিতে নিষেধ করতাম, কিন্তু শুনতেন না। তিনি বলতেন, আমি চিকিৎসা না করলে যারা আমাকে ভালোবেসে অনেক দূর থেকে আসেন, তারা যাবেন কোথায়।’

তিনি আরও বলেন, ‘বাবা যতই অসুস্থ হোক না, মানুষের চিকিৎসাসেবা না করতে পারলে যেন অস্থির হয়ে পড়েন। গত ৪ জুলাই বিকাল ৪টার পর নিজ চেম্বারে রোগী দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করি। পরে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ আহম্মেদ সিটি স্ক্যান করে তার ফুসফুসে সমস্যা পান। বৃহস্পতিবার (০৯ জুলাই) তার করোনাভাইরাস পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট এসেছে। তাকে হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, এখন আগের চেয়ে ভালো আছেন ডা. এবাদুল্লাহ। দেশবাসীর কাছে তিনি বাবার জন্য দোয়া চেয়েছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা