সারাদেশ

ডলফিন কেটে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:

মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়া ৮ ফুট লম্বা একটি ডলফিন কেটে বিক্রির অভিযোগ উঠেছে। সদর উপজেলার পুটাইল ইউনিয়নের খেয়া ঘাটের দক্ষিণ পাশে ডলফিনটি ধরা পড়ে।

জানা গেছে, জেলেদের বড়শিতে আটকা পড়া ডলফিনটি রশি দিয়ে বেঁধে পাড়ে ওঠানো হয়। এরপর স্থানীয় লোকজন প্রশাসনের কাউকে না জানিয়ে ডলফিনটিকে কেটে বিক্রি করেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষেরা।

পাখি ও পরিবেশ লালন করি (পালক) এর সদস্য অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ বলেন, ‘বড়শিতে আটকে পড়া ডলফিনটিকে নদীতে ছেড়ে না দিয়ে তাকে কেটে কেটে বিক্রি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের এ বিষয়ে দায়িত্ব পালন করা দরকার ছিল।’

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘বিষয়টি আমি জানতাম না। অবগত হলাম। আমি ইউপি চেয়ারম্যান-সদস্যদের ঘটনাস্থলে পাঠাবো। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা