সারাদেশ

ভূঞাপুরের বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী, লৌহজং নদী, ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন: টিপু হত্যা মামলায় ৫ জন রিমান্ডে

রবিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুতুবপুর, বলারামপুর, রায়ের বাশালিয়া এলাকাসহ বিভিন্ন জায়গায় এই অভিযান চালায় ভূঞাপুরের উপজেলা প্রশাসন।

অভিযান চালিয়ে বলরামপুরে একটি, রায়ের বাশালিয়া দুইটি ,কুতুবপুর একটি, জাহাঙ্গীর এর বাড়ির কাছে একটি, পাটিতাপাড়া থেকে একটি,
নজরুল এর ঘাট থেকে দুইটি বাংলা ড্রেজারের পাইপ ধ্বংস করে দিয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম। অভিযান পরিচালনায় সময় ভূঞাপুর থানার পুলিশ ফোর্স।

আরও পড়ুন: রোজায় রেমিট্যান্সের পালে হাওয়া

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাংলা ড্রেজারের পাইপ গুড়িয়ে দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার যারা সমাজ ও দেশের জন্য কাজ করেন তারা আমাকে যদি জানান যে ওই এলাকায় বাংলা ড্রেজার চলছে, আমি তাক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা