সারাদেশ

ফুটপাতেই মৃত্যু, করোনাতঙ্কে আসলো না কেউ!

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের থানা মোড় এলাকার ফুটপাতে মোহাম্মদ সালামত (৫০) নামে এক ভ্যানচালক মারা গেছেন। শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তি রাতভর ফুটপাতে পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পথচারীদের কেউ এগিয়ে আসেননি। রোববার (৭ জুন) সকালে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা, এসআই খোরশেদ আলম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সালামত বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ার বাসিন্দা। তিনি রিকশা-ভ্যান চালানের পাশাপাশি শহরের একটি আড়তে কাজ করতেন।

তার ছেলে শহিদুল ইসলাম জানিয়েছেন, তার বাবা দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার (৬ জুন) রাতে অসুস্থতা বেড়ে গেলে বাড়িতে জানিয়েছিলেন। কিন্তু রাত গভীর হওয়ায় কেউ আসতে পারেননি। রাতে তিনি থানা মোড় এলাকায় কাঁঠালতলার কাছে ফুটপাতে পড়েছিলেন। তিনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করলেও করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে কেউ এগিয়ে আসেননি।

রোববার ভোরের দিকে তিনি মারা যান। সকাল ৮টা পর্যন্ত লাশ ফুটপাতে পড়েছিল। পথচারীদের কেউ কাছে যাওয়ার সাহস পাননি।

পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই। পুলিশের ধারণা, তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা