সারাদেশ

সন্তানকে নিয়ে সড়কে ছিটকে পড়ে মা নিহত

নিজস্ব প্রতিবেদক:

বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছে আট মাসের সন্তান আবদুর রহমান। তার চিকিৎসার জন্য বাবা-মা মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। পথে ছেলেকে নিয়ে মা রুনা বেগম (২৮) মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। এ সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

রোববার (০৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

রুনা বেগমের স্বামী আমির হোসেন দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বলেন, ছেলেকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য ভোরে মোটরসাইকেলে করে বরিশালের উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর জিরো পয়েন্টের চৌরাস্তা অতিক্রম করছিলেন। এ সময় দুই দিক থেকে দুটি ট্রাক আসছিল। সাইড হতে গিয়ে মোটরসাইকেলের পেছনের চাকা সড়কের পাশে ভাঙা অংশে পড়ে। এ সময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তাঁর স্ত্রী সন্তানসহ সড়কে ছিটকে পড়েন। সিমেন্টবোঝাই একটি ট্রাক এ সময় তার স্ত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ছেলে অক্ষত আছে বলে তিনি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পলাতক। রুনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

ইসরায়েলিদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিবাদের ঝড় থাইল্যান্ডে!

এক নজরে থাইল্যান্ডে ইসরায়েলিদের বিরুদ্ধে বিক্ষোভ

ওয়াশিংটন-তেল আবিবকে কোণঠাসা করে বেইজিংয়ের কূটনৈতিক চাল

এক নজরে মধ্যপ্রাচ্যে চীনের কূটনৈতিক তৎপরতা : ...

নারায়ণগঞ্জে শ্রমিক পুলিশ সংঘর্ষ সাংবাদিক ও পুলিশসহ আহত ২০

ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোড়ের জালকুড়ি এলাকায় শ্রমিক ও ব...

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়ানোর অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ফটোশপের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের নির...

মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় মহিষবাহী পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা