সারাদেশ

সিলেটজুড়ে বজ্রপাতে ১ দিনেই ৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

পুরো সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনেই ৯ জনের মুত্যু হয়েছে।

নিহতদের মধ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একজন বৃদ্ধ, চুনারুঘাটে একজন ও আজমিরীগঞ্জের ২ কিশোর, সুনামগঞ্জের ধরমপাশায় এক যুবক, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় ২ জন, কমলগঞ্জে একজন এবং সিলেটের বালাগঞ্জে এক স্কুলছাত্র রয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টা থেকে থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মাত্র ১০ ঘণ্টায় এসব মৃত্যু ঘটে বলে পুলিশ, হাসপাতাল ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান।

আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সবজি ক্ষেতে কাজ করার সময় সকাল সাড়ে ৭টার দিকে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার গল্লাসাংগন গ্রামের আব্দুল মতিন কুটু (৬০) এবং বর্ণি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)। বেলা দুইটার দিকে জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গুলেরহাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মো. আব্দুল লতিফ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সকাল ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নদীতে মাছ শিকাররত ছেলেকে আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন আছকির মিয়া (৫০) নামে এক ব্যক্তি। তিনি উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকাল সাড়ে ৫টার দিকে চুনারুঘাটে বজ্রপাতে শাহজাহান মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ]

একইভাবে মাছ শিকার করতে যাওয়া আজমিরীগঞ্জ উপজেলার মারফত আলী (১৭) ও রবিন (১৬) নামে আরো দুই কিশোর নিহত হন। আহত হয়েছেন ৩ জন।

সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জের ধনমপাশায় মাছ ধরতে গিয়ে মঞ্জু মিয়া (২৫) নামের এক জেলে বজ্রপাতে নিহত হয়েছেন।

সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে ইমন আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। সে বালাগঞ্জ ইউনিয়নের চকপীরপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা