সারাদেশ

করোনায় আক্রান্ত কামরানের অবনতি, আনা হয়েছে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্তের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আরমান আহমদ শিপলু।

জানা গেছে, তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে তাকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হয়। এজন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স রোববার (০৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছায়। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়।

বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবে কামরানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানও করোনাভাইরাসে আক্রান্ত হন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা