ছবি: সংগৃহীত
সারাদেশ
স্কুলছাত্রীকে অপহরণ-ধর্ষণ:

মোমিনের ৬০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ধারকী বড়াইল পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় মোমিন আকন্দ (২৫) নামে এক যুবককে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১২ লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী।

কারাদণ্ডপ্রাপ্ত মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়ার বাসিন্দা মামুন আকন্দের ছেলে।

জানা গেছে, মোমিন আকন্দ ওই ছাত্রীকে প্রায় সময় কুপ্রস্তাব দিতেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর স্থানীয় স্কুল গেটের সামনে থেকে আসামি মোমিন ও তার ছয় সহযোগী ওই ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। পরে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর জয়পুরহাট থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তিন মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরে দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর মোমিনকে একমাত্র আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। বাকি অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা