সারাদেশ

পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা সেতুতে বসলো আরও একটি স্প্যান। সেতুর ৩০তম এই স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর সাড়ে চার কিলোমিটার।শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিয়ারে এই বসানো হয়।বাকি আছে আর মাত্র ১১টি স্প্যান।

আজ (৩০ মে) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান,এই ৩০টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১০টি। মাঝে স্প্যান স্থাপন করা হয়েছে একটি এবং জাজিরা প্রান্তে বসানো হয়েছে ১৯টি স্প্যান। করোনা পরিস্থিতির মধ্যেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪টি স্প্যান বসানো হয়েছে।

তিনি আরও জানান, এরিমধ্যে মূল সেতুর দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ৫৯৪টি এবং দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১ হাজার ১০৫টি বসানোর কাজ শেষ হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪টি সুপার টি-গার্ডারের মধ্যে ১৪৮টি স্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি। নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার...

লণ্ঠিত স্বর্ণ ও মোবাইলসহ তিন আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দস্যুতা মামলার ঘটনায় জড়িত...

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত ২৬ হাজার ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বি...

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’

দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে সাইক্লোন ‘ম...

ভোলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, জেন্ডারভিত্তিক বৈষম্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা