সারাদেশ

মৌমাছির কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মৌমাছির কামড়ে বৃদ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের একেকজনের শরীরে মৌমাছির সহস্রাধিক কামড়ের দাগ ছিল বলে জানিয়েছেন চিকিৎসক। মৃত আবুল হোসেন (৮০) ও আজুতুন নেছা (৬০) আজমিরীগঞ্জ পৌরসভার জুম্মাহাটি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসনের ঘরের সামনে আমগাছে মৌমাছির বাসা ছিল। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে তিনি ও তার স্ত্রী ঘর থেকে বের হলে মৌমাছির দল তাদেরকে অনেকক্ষণ ধরে কামড়ায়। পরে তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাদের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. মনির হোসেন বলেন, আবুল হোসেন ও আজুতুন নেছার প্রতিজনের শরীরে মৌমাছির সহস্রাধিক কমাড়ের দাগ রয়েছে। অতিরিক্ত বিষক্রিয়ায় তারা মারা গেছেন।

তিনি আরও বলেন, দুইজনেরই হাসপাতালে আইসিইউ সাপোর্ট প্রয়োজন থাকায় বিভাগীয় হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু তাদের পরিবারের সদস্য আর কেউ না থাকায় রাতের বেলা নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

আরেকজন চিকিৎসক বলেন, তারা অনেকগুলো মৌমাছির কামড়ে জর্জিরত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা তাদের জন্য পর্যাপ্ত ছিল না। দ্রুত উন্নত চিকিৎসা দরকার ছিল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা