সারাদেশ

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানসহ ৩৯ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশ বাদি হয়ে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৩৯ জনের নামে মামলা করেছে। এরই মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ ১৯ মে রাত সাড়ে ১১টায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্যকে কেন্দ্র করে গত ১৯ মে সকাল সাড়ে ৮টায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া-জয়পাশাগামী পাকা রাস্তার উপর রোহান স্টোর নামক মুদি দোকানের সামনে স্থানীয় দুই গ্রুপের ১০০/১২০ জন লোক দেশীয় অস্ত্রে নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক গ্রুপের নেতৃত্ব দেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল, অপর গ্রুপের নেতৃত্ব দেন একই ইউনিয়নের আ. লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সংঘর্ষে সাত পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় বেআইনি ভাবে সরকারি কাজে বাধা প্রদান পূর্বক স্বেচ্ছায় আঘাত করিয়া সাধারণ ও গুরুতর জখম করে অবৈধ বল প্রয়োগ করে ক্ষতিসাধন করার অপরাধে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন অর রশিদ বাদি হয়ে বুধবার রাত সাড়ে ১১টায় বোয়ালমারী থানায় ১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৪২৭/৩৪ পেনাল কোড ধারায় ৩৯ জনকে আসামি করে মামলা করেন।

আসামিরা হলেন উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আলম মিনা মুকুল, ইউনিয়ন আ.লীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বর, ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. সোহেল শেখ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. মাসুদ শেখ, ইদ্রিস শেখ ও প্রমুখ।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএস/ আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা