সারাদেশ

সিরাজগঞ্জে ৭ জুয়াড়ির কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আটকের পর সাত জুয়াড়িকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২০ মে) সিরাজগঞ্জ-ক অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত আলী এ আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দীতপুর আলাল গ্রামের বদি উজ্জামানের ছেলে মো. সেলিম, মতিয়ার রহমানের ছেলে এরশাদ আলী, আছাব আলীর ছেলে মুকুল হোসেন, মৃত বদিউজ্জমানের ছেলে মাসুদ রানা, মনিরুজ্জামানের ছেলে আল আমিন, তেলকুপির সাবেদ আলীর ছেলে ছরওয়ার হোসেন ও বেড়া বাড়ির মন্তাজ আলীর ছেলে জুয়েল হোসেন।

র‌্যাব-১২-এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা বলেন, বুধবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামে একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলে সাত জুয়াড়িকে আটক হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা