সারাদেশ

ঘুমন্ত অবস্থায় গাড়ি থেকে পড়ে ১ ব্যক্তির মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি,মাদারীপুর: মাদারীপুরের শিবচর বাইপাস সড়কে চলন্ত মাহিন্দ্রা থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে সিদ্দিক সরকার (৫০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মে) বিকেল ৪টায় শিবচর পৌরসভার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিক ভোলা সদর থানার চর শমাইয়া গ্রামের ওদুদ সরকারের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকায় কাজে যাওয়ার উদ্দেশ্যে কয়েকজন শ্রমিক ভোলা থেকে মাহিন্দ্রায় করে রওনা হন।এসময় ঘুমন্ত অবস্থায় সিদ্দিক সরকার ছিটকে সড়কে পড়ে যান। এসময় চলন্ত মাহিন্দ্রার চাকা সিদ্দিক সরকারের বুকের ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা