সারাদেশ

দেশে ফিরল ভারতে আটকা পড়া ১৪ বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে আটকে পড়া ১৪ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী এসব যাত্রী দেশে ফেরত আসেন। তাদের তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের এনওসি ও করোনার নেগেটিভ সনদ নিয়ে ১৪ জন পাসপোর্ট ধারী দেশে ফিরেছেন। এসময় তাদের ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য বিভাগের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় তিনটি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা সেখানে নিজ খরচে অবস্থান করবেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা