সারাদেশ

বিয়ের এক সপ্তাহ পরই গৃহবধূ খুন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : বিয়ের মাত্র এক সপ্তাহ যেতে না যেতেই স্বামী এবং শ্বশুর বাড়ীর লোকজনের নির্মম হত্যার শিকার হয়েছে কিশোরী এক গৃহবধূ। বুধবার (১৯ মে) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মে ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রেহান মিয়ার (১৮) সাথে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার সাথালিয়া গ্রামের মোজাফফর রহমানের কিশোরী কন্যা শারমিন আক্তারের (১৫) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা পালিয়ে বিয়ে করেন। বুধবার সকালে প্রতিবেশীরা ঘরের মধ্যে শারমিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান। জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের প্রতিবেশী ঠান্ডু আকন্দের ছেলে জুয়েল মিয়াকে আটক করা হয়েছে।

নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, শারমিনের শ্বশুর বাড়ির লোকজনের নির্মম নির্যাতনে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা জানান।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা