সারাদেশ

মরদেহ দাফন করে স্কাউট সদস্যরা বিপাকে

নওগাঁ প্রতিনিধি:

করোনা উপসর্গ নিয়ে নওগাঁয় শুক্রবার (১৭ এপ্রিল) মৃত এক ব্যক্তির মরদেহ দাফন করে বিপাকে পড়েছেন চার রোভার স্কাউট সদস্য। এরপর থেকে স্বজনরা তাদের বাড়িতে ঢুকতে দিচ্ছেন না।

জানা যায়, ঐ দিন দুপুরে নওগাঁ কেন্দ্রীয় কবরস্থানে সুরক্ষা পোশাক (পিপিই) ছাড়াই মরদেহ তারা দাফন করেছিলেন। স্কাউট সদস্যরা হলেন, নওগাঁ শহরের মাস্টারপাড়া মহল্লার ফরিদুল ইসলাম, নিরব রহমান, মারুফ হোসেন ও সোহাগ।

স্কাউট সদস্য ফরিদের দাবি, জানাজা শেষে ঐ মরদেহ দাফনে ভয় পাচ্ছিলেন ইসলামী ফাউন্ডেশনের লোকেরা। কবরস্থান এলাকায় মরদেহ রেখে তারা বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলেন। এমনকি দাফনের সময়ও কাছে আসেননি তারা। এমন অবস্থায় তারা পরে নিজ দ্বায়িত্বে মরদেহটি দাফন করেন।

কিন্তু এসময় তারা শুধু মাস্ক ও হাতে গ্লাভস পরে মরদেহ দাফন করেছিলেন। তাদের শরীরে সুরক্ষা পোশাক বা পিপিই ছিলো না। বিপত্তি বাধে সেখানেই!

পিপিই ছাড়াই মরদেহ দাফনের খবর মূহুর্তেই ছড়িয়ে পরে এলাকায়। বিকেলে স্কাউট সদস্যরা পরিবারে ফিরতে চাইলে পাড়ায় ঢুকতে বাধা দেয় এলাকাবাসী। এমনকি পরিবারের লোকজনও তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয়। রাতে ওই চার জন একটি ঘরে রাত কাটান।

জেলা দাফন কমিটির সাধারণ সম্পাদক ক্বারি মোয়াজ্জেম আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দাফনের সময় ইসলামী ফাউন্ডেশনের দ্বায়িত্বপ্রাপ্ত পাঁচ সদস্য উপস্থিত ছিলেন। দাফনের দায়িত্ব তাদের থাকলেও স্কাউট সদস্যদের তারা সহযোগিতা করেছেন মাত্র। তবে পিপিই ছাড়া মরদেহ কবরে নামাতে দেওয়া ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, ঘটনা জানার পর স্কাউট সদস্যদের নিরাপদে একটি ঘরে রাখা হয়েছে। মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য দাফন কমিটিকে আরো সতর্ক হতে বলা হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা