সারাদেশ

বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট

বরিশাল প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে এবং আইসোলেশনে রাখার জন্য বরিশালে চালু হয়েছে ভাসমান আইসোলেশন ইউনিট।

ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চ এমভি সুরভী- ৮ কে ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস এ ভাসমান আইসোলেশন ইউনিটের উদ্বোধন করেন।
এটি বরিশাল সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।
তিনতলা এমভি সুরভী-৮ লঞ্চটিতে ৪২টি সিঙ্গেল , ৩৪টি ডাবল , ৪টি ফ্যামিলি , ২টি সেমি ভিআইপি ও ৪টি ভিআইপি কেবিন আছে।

সুরভী-৮ লঞ্চকে আইসোলেশন ইউনিট করার অনুমতি দেয়ায় মালিক পক্ষকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
তিনি বলেন, প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে সেবা নিশ্চিতে বরিশাল-ঢাকা নৌরুটের আরও লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস বলেন, জেলায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। এ কারণে আগাম সতর্কতা হিসেবে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশনায় যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চে ভাসমান আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। এই কার্যক্রমে সহায়তা করেছেন বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা