সারাদেশ

সারাদেশে করোনা উপসর্গ নিয়ে বেশ কয়েকজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক:

করোনা উপসর্গ নিয়ে আজও দেশের বিভিন্ন স্থানে মারা গেছে বেশ কয়েকজন। নতুন নতুন এলাকা থেকে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ওইসব এলাকায়। লকডাউন করা হয়েছে আশেপাশের বাড়ি।

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৬৫ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন জানান তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে তার পরিবারের সবাইকে।

করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি থাকা এক রোগীর মৃত্যু হয়েছে। গতরাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। ওই রোগীর মৃত্যুতে লকডাউন করা হয়েছে মেডিসিন ওয়ার্ড। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে আব্দুল কাদের নামে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কাঁইচাপুর গ্রামে। নগরীর এস.কে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম জানান, তার শ্বাস কষ্ট শুরু হলে আইসিইউ’তে নেয়া হয়। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

মুন্সীগঞ্জে বিভিন্ন হাসপাতালের ৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে। এতে জেলার চিকৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জলা সিভিল সার্জন জানান মুন্সীগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ জন। এদের বেশিরভাগই নারায়ণগঞ্জ জেলা থকে এসেছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনায় আক্রান্ত একজন সনাক্ত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। লকডাউন করা হয়েছে বেশ কয়েকটি বাড়ি।

গাজীপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ১২জন করোনা আক্রান্ত হয়েছে।

ফেনীতে একজন কোরনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় এটিই প্রথম করোনা প্রজেটিভ রোগী সনাক্ত হলো।

লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রামগঞ্জ- ১৩, কমলনগর-৩ এবং সদরে-১। এ নিয়ে লক্ষ্মীপুরে মোট ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

পাবনায় চাটমোহরের বামন গ্রামে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি একজন গার্মেন্টস কর্মী। সে গত ৭ এপ্রিল নারায়নগঞ্জ থেকে গ্রামে গিয়েছেন। এ কারণে পুরো চাটমোহর উপজেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে মুন্সীগঞ্জ, নরসিংদী, পাবনা, যশোর, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। বাজারগুলোতে দেখা গেছে প্রচুর ভিড়। সামাজিক দূরত্বের নির্দেশনা না মানায় অনেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা